গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে একই গ্রামের পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নসিমনের যাত্রী ছিলেন। তারা সবাই নির্মাণ শ্রমিক।
এদিকে জামালপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। জেলাটিতে মোটরসাইকেলে ঢাকায় প্রাণ হারিয়েছেন এক বাইসাইকেল আরোহীও। ওই দুই দুর্ঘটনায় সব মিলিয়ে আহত হয়েছেন আরও চারজন। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন এক ভ্যানচালক। গতকাল বাসের ধাক্কায় নিহত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আর রাঙামাটিতে একটি পিকনিক বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে।
দেশ রূপান্তরের গোপালগঞ্জ, জামালপুর, কুবি, ঝিনাইদহ ও রাঙামাটি প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিতÑ
পুলিশ ও স্থানীয়দের বরাতে গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে পোনা বাসস্ট্যান্ডে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লিঙ্ক রোড থেকে হাইওয়েতে ওঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সংঘর্ষ ঘটে। তাতে বদিয়ার মোল্লা (৩০), মিজান ফকির (৪৩), সুমন মুন্সী (২৮), সিরাজুল ইসলাম (৪০) ও লায়েক ফকির (৫০) নামের পাঁচজন নিহত হন। এদের সবার
রফিকুল ইসলাম (২২) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে উপজেলার সূর্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাংগা ইউনিয়নের আমখাওয়া গ্রামের মনজু মিয়ার ছেলে। এ সময় নিহতের এক বন্ধুও গুরুতর আহত হয়।
একই দিন জেলার ইসলামপুরে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলু মিয়া (৩৫) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ইসলামপুরে একটি ইটভাটা থেকে কাজ শেষ করে দেলু মিয়া বাইসাইকেল দিয়ে বাড়িতে ফিরছিল। এ সময় দেওয়ানগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে তিনিসহ আরও তিনজন আহত হন। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক দেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। নিহত দেলু মিয়া দেওয়ানগঞ্জের সদর ইউনিয়নের খরমা গ্রামের মৃত সামছুল মিয়ার ছেলে।
বকশীগঞ্জ থানার ওসি মো. হযরত আলী ও ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ থানার ওসি জানান, রফিকুল ইসলাম ও তার বন্ধু অন্তর মিয়া (২০) ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিতে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সূর্যনগর এলাকায় যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। এ সময় আহত হয় অন্তর মিয়া। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার বিকেলে জেলার শৈলকুপা পৌর এলাকার শিক্ষা অফিস মোড়ে ট্রাকচাপায় রেজাউল ইসলাম (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার হাকিমপুর গ্রামের মইজুদ্দিনের ছেলে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, শিক্ষা অফিস মোড়ের কালভার্ট পার হওয়ার সময় পেছন দিক আসা একটি ট্রাক রেজাউলের ভ্যানকে ধাক্কা দেয়। রেজাউল ভ্যান থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এনা বাসের ধাক্কায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুজন আহাম্মেদ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কুমিল্লার নিমসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে।
বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। লাশ উদ্ধার করে তার বাড়িতে পাঠানো হয়েছে।
রাঙামাটি প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় একটি পিকনিক বাস উল্টে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২৭ জন আহত হয়েছে। নিহত ব্যক্তি চালকের সহকারী ছিলেন। তার নাম নূর মোহাম্মদ (২৭)। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের যাত্রীরা চট্টগ্রামের কর্ণফুলী এক্সপোর্ট প্রসেসিং জোন লিমিটেডের (কেইপিজেড) টেনডেক্স লিমিটেড নামের একটি চায়না ফার্নিচার কারখানায় কর্মরত।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগোযোগের চেষ্টা চলছে। লাশ বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
রূপান্তর ডেস্ক