বোচাগঞ্জ উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে খুন

টাকা লেনদেন নিয়ে ঝগড়ার একপর্যায়ে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোহাম্মদ মজনুকে (৩২) ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটে।

টাকা লেনদেন নিয়ে বিবাদে জড়ালে একপর্যায়ে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী।

তবে এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। জড়িতদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।