‘সিইও অব দ্য ইয়ার-২০১৯’ অ্যাওয়ার্ড অর্জন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব-উল আলম। যুক্তরাজ্যভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হাউজ ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরি এ অ্যাওয়ার্ড প্রদান করেছে। গতকাল শনিবার ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পঞ্চম ইসলামিক রিটেইল ব্যাংকিং অ্যাওয়ার্ডস ২০১৯ অনুষ্ঠানে ক্যামব্রিজ আইএফএ’র সিইও ড. শফিজা আজমী মো. মাহবুব-উল আলমের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন।