সিটি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট থেকে পদোন্নতি পেয়ে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন নূরুল্লাহ চৌধুরী। ২০০৮ সালে নূরুল্লাহ চৌধুরী করপোরেট ব্যাংকিংয়ের ইউনিট হেড হিসেবে সিটি ব্যাংকে যোগ দেওয়ার আগে শামিল ব্যাংক অব বাহরাইন ও ব্যাংক অব আল ফালাহয় করপোরেট ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি সিটি ব্যাংকের পোশাকশিল্প খাতে ঋণপ্রবাহে উল্লেখযোগ্য অবদান রাখেন। নূরুল্লাহ চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে ফিন্যান্সে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি