দই দিয়ে ফুলকপি রেসিপি

ফুলকপির ভিন্ন রকম পদ রান্না করতে পারেন। দই দিয়ে ফুলকপির এই নিরামিষী পদের রেসিপি দেখে নিতে পারেন।

উপকরণ: একটি মাঝারি আকারের ফুলকপি, দই ২ কাপ, সরিষার তেল পরিমাণমতো, ১টি মাঝারি আকারের টমেটো, কাঁচা মরিচ ২টি, জিরা গুঁড়া, আদা বাটা, ধনে গুঁড়া, গোটা জিরা, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, চিনি, ঘি বা মাখন, গরম মসলা গুঁড়া পরিমাণ মতো।

রান্না প্রণালি: ফুলকপি ছোট ছোট করে কেটে নিন। পানিতে লবণ দিয়ে ১০ মিনিট ধরে ফুটিয়ে সেদ্ধ করে নিন। পানি থেকে ফুলকপি তুলে নিন।

টমেটো পিউরি বানিয়ে নিন। এবার ঘি বা মাখনকে ভালো করে ফেটিয়ে নিন। কড়াইয়ে তেল গরম হতে দিন।

এবার সেদ্ধ হওয়া ফুলকপি তেলে ছেড়ে দিন। কড়াইয়ে আরও তেল দিন এবার তেলে গোটা জিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিন।

এখন মধ্যে টমেটো পিউরি দিয়ে ২ মিনিট মতো ফুটিয়ে নিন। ফুটে গেলে তাতে আদা বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ, স্বাদমতো মিশিয়ে নিন।

কষতে থাকুন যতক্ষণ না শুকিয়ে গিয়ে ধার থেকে তেল বেরিয়ে আসে। গ্রেভি তৈরি হয়ে গেলে তাতে সামান্য পানি মিশিয়ে নিন। সেদ্ধ করা ফুলকপিগুলো কড়াইয়ে ছেড়ে দিন। পাঁচ মিনিট ধরে কষুন।

এরপর ফেটিয়ে নেওয়া টকদই দিয়ে নেড়েচেড়ে কড়াই ঢাকা দিয়ে দিন। ব্যাস আপনার দই ফুলকপি রেডি৷ নামানোর আগে ওপরে ফেটিয়ে নেওয়া মাখন ও গরম মসলা ছড়িয়ে পরিবেশন করুন।