আমাদের প্রাত্যহিক জীবনে স্মার্টফোনের প্রয়োজনীয়তা বাড়ছেই। বলা যায় দিনের বেশির ভাগ সময় ধরে আমাদের হাতে কিংবা পকেটে থাকে এই ডিভাইসটি। ফলে ফিচারের বাইরেও স্মার্টফোনের ডিজাইন এবং আকারও বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করেন ব্যবহারকারীরা। এ ছাড়া স্মার্টফোন কেনার ক্ষেত্রে আরও একটি বিষয় বেশ প্রাধান্য পায় ব্যবহারকারীদের কাছে। আর তা হলো স্ক্রিন সাইজ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে স্মার্টফোনের ডিসপ্লের সাইজও বড় হচ্ছে যা ব্যবহারকারীকে দিচ্ছে উন্নত ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। স্মার্টফোনের বড় পর্দায় ভিডিও কনটেন্ট উপভোগ করা কিংবা গেমিং এক্সপেরিয়েন্স দারুণ হলেও বড় আকারের ফোন দীর্ঘ সময় হাতে ধরে রাখা কিছুটা কঠিনই বটে। এ ছাড়া ফোন বড় হওয়ায় পকেটে রাখাও কিছুটা বিরক্তিকর মনে হতে পারে।
তবে স্মার্টফোনের বিবর্তনের অংশ হিসেবে এখন সর্বোচ্চ বডি টু ডিসপ্লের ব্যবহার শুরু হয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো এ ধরনের ডিসপ্লে ব্যবহার করছে অনেক দিন ধরেই। ফলে স্মার্টফোনের আকার না বাড়িয়েই বড় ডিসপ্লে ফোনে সংযুক্ত করা সম্ভব হচ্ছে। এর বাইরে পাতলা স্মার্টফোন তৈরিতেও বেশ অগ্রগণ্য অবস্থানে আছে অপো। অপো এফ সিরিজের নতুন সংযোজন এফ১৫ স্মার্টফোনও এর ব্যতিক্রম হচ্ছে না। অপো এফ১৫ হতে যাচ্ছে ‘রিয়েল লাইফ’ ডিভাইস যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাই পাল্টে দেবে।
স্মার্টফোন কেনার ক্ষেত্রে হালকা, স্লিম এবং একহাতে ব্যবহারের উপযোগী ডিভাইস সবার পছন্দের শীর্ষে থাকে। তবে প্রয়োজনীয় ফিচার না থাকার আশঙ্কায় অনেক ক্ষেত্রেই স্লিম এবং হ্যান্ডি স্মার্টফোন কেনা সম্ভব হয় না। তবে অপো এ দুটি বিষয়কেই সমন্বয় করেছে এফ১৫ স্মার্টফোনে। প্রয়োজনীয় সব ফিচার তো থাকছেই, সেই সঙ্গে স্লিম এবং একহাতে ব্যবহার উপযোগী অপো এফ১৫।
স্মার্টফোনটিতে থাকছে ৮ গিগাবাইট র্যাম, ৬ দশমিক ৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি ৪০৮ পিপিআই। এ ছাড়া থাকছে মিডিয়াটেক হেলিও পি৭০ চিপসেট, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভুক ৩.০ ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি এবং ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মাত্র ১৭২ গ্রাম ওজনের স্মার্টফোনটি একহাতে দারুণভাবে এঁটে যাবে।
মিডরেঞ্জের স্মার্টফোন বাজারে অপো এফ সিরিজ এরই মধ্যে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। দারুণ উদ্ভাবনী ডিজাইন, সময়োপযোগী ফিচার এবং সাশ্রয়ী দামের মাধ্যমে নতুন এই স্মার্টফোনটিও ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলতে সক্ষম হবে। শিগগিরই দেশের বাজারে এ স্মার্টফোনটি উন্মুক্ত করা হতে পারে।
প্রসঙ্গত, বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড অপো এর ক্রেতাদের শিল্প ও উদ্ভাবনী প্রযুক্তির মিশেলে তৈরি পণ্য সরবরাহের জন্য একটি নিবেদিত প্রতিষ্ঠান। তারুণ্য, নতুন ট্রেন্ড/প্রবণতা সৃষ্টি আর সৌন্দর্যের প্রতীক একটি ব্র্যান্ড হিসেবে ডিজিটাল জীবনযাত্রার আরো অসাধারণ অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো বরাবরই তার গ্রাহকদের জন্যে নিয়ে আসে সর্বোত্তম সেবা দিতে সক্ষম ইন্টারনেট অপটিমাইজড প্রোডাক্ট। এই ব্র্যান্ডের হাত ধরেই সূচনা হয় ‘সেলফি বিউটিফিকেশন’ এর এক নতুন যুগ। স্মার্টফোন জগতে নিজেদের এক ভিন্ন ভাবমূর্তি প্রতিষ্ঠায় ‘অপো’ নিয়ে এসেছে ‘মোটোরাইজড রোটেটিং’ ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার, ৫এক্স ডুয়াল ক্যামেরা জুম প্রযুক্তি। ২০১৬ সালে ‘অপো’র সেলফি-বিশেষজ্ঞ খ্যাত ‘এফ’ সিরিজ বাজারে আসার পরপরই স্মার্টফোন জগতে সেলফি তোলার প্রবণতা সৃষ্টিতে অগ্রগামী ভূমিকা রাখে অপো। ২০১৭ সালে আইডিসি এর র্যাংকিং অনুসারে অপো বিশ্বের চতুর্থ সেরা স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে ৪০টি দেশে ২০ কোটির অধিক গ্রাহক আর ৪,০০,০০০ এর অধিক স্টোর আর বিশ্বজুড়ে ৪টি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের মিশেলে বিশ্বজুড়েই তরুণদের স্মার্টফোন ফটোগ্রাফিতে সর্বোৎকৃষ্ট অভিজ্ঞতা দিয়ে চলেছে অপো।