আয় বাড়বে না মিথুনের, স্ত্রীর ওষুধে ব্যয় বাড়বে কন্যার

মেষ : চাকরিক্ষেত্রে কিছুটা উন্নতি আসতে পারে। তবে আয় থেকে ব্যয় বেশি। উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ কাগজপত্রের জন্য থেমে যাবে।

বৃষ : কর্মক্ষেত্রে উৎসবমুখর পরিবেশ পাওয়া যাবে। আয় বাড়তে পারে। তবে সংসারে অতৃপ্তি পরিলক্ষিত হয়।

মিথুন : স্ত্রীর নানা রোগ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ভ্রমণে আনন্দ পাওয়া যাবে। কর্মে স্ফুর্তি বাড়লেও আয় বাড়বে না।

কর্কট : অনেক রোগের আক্রমণ হতে পারে। পাওনা অর্থ আপসে আদায় হতে পারে। স্ত্রী ও তার আত্মীয়র জন্য ব্যয় বাড়বে।

সিংহ : চর্ম রোগে আক্রান্ত হতে পারেন। প্রেম-রোমাঞ্চ শুভ। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

কন্যা : মায়ের ও নিজের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। স্ত্রীর ওষুধে ব্যয় বাড়বে। কাজে অতৃপ্তি বাড়বে।

তুলা : কর্মে তেমন উন্নতি না থাকলেও আত্মীয়দের সাহায্য অব্যাহত থাকবে। রোগভোগ বর্তমান থাকবে। স্বল্প ভ্রমণ শুভ তথা আনন্দময় হবে।

বৃশ্চিক : আয় বাড়বে। সংসারে নতুন অতিথির আগমন হতে পারে। সন্তানের পীড়া ভয় থাকবে।

ধনু : শরীর নানা রোগে আক্রান্ত হবে। বিদেশ ভ্রমণ শুভ। বন্ধুরা ব্যবসায় সাহায্য করবে।

মকর : চর্ম রোগ হতে পারে। বিদেশ ভ্রমণে আনন্দ ও ব্যয় বাড়বে। আত্মীয়র জন্য আয় তেমন বাড়বে না।

কুম্ভ : বৈদেশিক বাণিজ্যে কাজের চাপ বাড়বে। আশা পূরণ হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মীন : শরীরে পীড়া বাড়বে। হাসপাতালে অর্থ ব্যয় বাড়বে। কাজের পরিধি বাড়বে।