বাচ্চাদের ডায়াপার নিয়ে মায়েদের সমস্যা কমাতে আসছে নতুন প্রযুক্তি। ডায়াপারে লাগানো হবে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন।
ছোট শিশুদের ভেজা ডায়াপার পরে থাক খুবই কষ্টকর। যার ফলে ঠান্ডা লাগা থেকে শুরু করে শিশুর দেহে ঘা-পাচড়াও হতে পারে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, স্মার্ট ডায়াপার নিয়ে এই ভাবনা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি)।
এমআইটি এক বিবৃতিতে জানায়, সেন্সরটি যখন ডায়াপারে স্যাঁতসেঁতে শনাক্ত করবে, তখন এটি নিকটবর্তী কোনো গ্রহণকারীকে সংকেত প্রেরণ করবে। যার ফলস্বরূপ একটি স্মার্টফোন বা কম্পিউটারে পাঠাবে।
স্মার্ট ডায়াপারে আরএফআইডি ট্যাগটি শোষণকারী পলিমারের একটি স্তরের নিচে স্থাপন করা হবে, এক ধরনের হাইড্রোজেল যা সাধারণত ডায়াপারকে শুকনো করার জন্য ব্যবহার করা হয়। এই সময় আরএফআইডি ট্যাগটি একটি মিটার দূরে কোনো আরএফআইডি পাঠকের কাছে রেডিও সংকেত প্রেরণ করবে।
এমআইটি গবেষণা সহায়ক পানখুরি সেন বলেন, ‘যে সেন্সরটি প্রাপ্তবয়স্কদের ডায়াপারেও লাগানো সম্ভব। রোগীদের সাহায্য করবে এই ডায়াপার।’
তিনি বলেন, ‘ডায়াপারগুলো কেবল শিশুদের জন্য নয়, বয়স্ক যারা শয্যাশায়ী এবং নিজের যত্ন নিতে অক্ষম রোগীদের জন্য ব্যবহার করা যেতে পারে।’