‘ব্রেস্ট ফিডিং’র জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে ‘নার্সিং কুরতি’

‌‘প্রেগন্যান্সি ইজ বিউটিফুল'_ স্লোগান সামনে রেখে ক্লাব হাউজ এবার নারীর সবচেয়ে মূল্যবান সময়ের জন্য পোশাক ডিজাইন করেছে। একজন নারী যখন মা হচ্ছেন, ঠিক তখন নিজের এই শারীরিক নানা পরিবর্তনকে পাশে রেখে নিজের জন্য আলাদা করে সময় দিতে পারেন না বা অস্বস্তিতে ভোগেন। মার্কেট ঘুরে ঘুরে হবু মা শিশুর জন্য শপিং করলেও নিজের জন্য সঠিক মাপের এবং মানানসই পোশাকটি আর পান না। অথচ যুগের সঙ্গে তাল মিলিয়ে একজন হবু মাকেও এখন আর সবার সঙ্গে তাল মিলিয়ে অফিস-আদালত, ব্যবসা ইত্যাদি করতে হচ্ছে। দাওয়াত তো রয়েছেই! মানুষ মাত্রই সৌন্দর্যপিপাসু। সেখানে গর্ভবতী মায়েরা পিছিয়ে থাকবে কেন?

শারীরিক পরিবর্তন বা কষ্ট_ যাই হোক, নিজেকে একটু ট্রেন্ডি দেখতে তারাও পছন্দ করেন_ তাদের জন্যই ক্লাব হাউজ আলাদা করে ভেবেছে, যাতে গর্ভাবস্থায়ও তারা দৃষ্টিনন্দন এবং ফ্যাশনেবল থাকতে পারেন।

গুরুত্বপূর্ণ এ সময় ক্লাব হাউজের ম্যাটারনিটি সেকশন থেকে আরামদায়ক ও ফ্যাশনেবল ড্রেসটি হবু মা নিজের জন্য বেছে নিতে পারে। হবু মায়ের প্রতিটি চিন্তাভাবনা, প্রত্যাশা এবং ভালো লাগাকে প্রাধান্য দিয়েই ক্লাব হাউজ ‌‘ম্যাটারনিটি ড্রেস’ নিয়ে এসেছে। হবু মা হতে পারেন একজন কর্মজীবী নারী, তার অফিস ওয়্যার কেমন হবে, সেটাও চিন্তা করা হয়েছে ডিজাইন করার ক্ষেত্রে। গর্ভাবস্থার এ সময়টিতে মায়েদের প্রয়োজন সহজে পরিধেয় ড্রেস, যা তাদের চলাফেরা ও শরীর চর্চার জন্য উপযোগী। ট্রাভেল করতে যারা পছন্দ করেন, তারাও গর্ভাবস্থার এ সময়টায় পিছিয়ে থাকবেন না, তাদের জন্য আমরা ডেনিমকে কমফোর্টেবল করে সামনে এনেছি। স্পেশালি বানানো এই ডেনিমপ্যান্টগুলো পাওয়া যাবে ক্লাব হাউজ ম্যাটারনিটি কালেকশনে। ম্যাটারনিটির এই কালেকশন রিসার্চ করতে গিয়ে আমাদের একজন হবু মায়ের প্রতিটি স্টেপ ভাবতে হয়েছে এবং ডিজাইন-পরবর্তী প্রতিটি স্টাইল, আমাদের ট্রায়াল সেগমেন্টের মাধ্যমে ফাইনাল করা হয়েছে।

এখানেই শেষ নয়, নবজাতকের শুভ আগমনের পরও ক্লাব হাউজের ভাবনায় প্রাধান্য পেয়েছে নতুন মায়ের কমফোর্ট ও ফ্যাশন। এ সময়ের অত্যাবশ্যকীয় ‌‘ব্রেস্ট ফিডিং’র জন্য স্পেশালি ডিজাইন করা হয়েছে ‘নার্সিং কুরতি’ । ডিজাইন এবং কাপড় নির্বাচন করতে গিয়ে হবু মা বা আফটার প্রেগন্যান্সিতে পর কী ধরনের কাপড় পরে আরাম হবে সেই বিষয়টি।