নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির (১৪) এক শিক্ষার্থী। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পরশী এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থী ইউসুফগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বলেন, উপজেলার পরশী এলাকায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা ইউএনও’র কাছে জানান। পরে বৃহস্পতিবার বিকেলে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্য বিয়েটি বন্ধ করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর পক্ষ আগেই পালিয়ে যায়।
এ সময় শিক্ষার্থীর বাবা জামান মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।