মেষ : বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। একাধিকবার বিদেশ ভ্রমণ হবে। বন্ধুরা কাজে সাহায্যকারী হবে।
বৃষ : বিদেশ ভ্রমণ যোগ আছে। শিক্ষার্থীদের বিদেশে শিক্ষা হবে। আত্মীয়দের সঙ্গে বিদ্বেষ দূর হবে।
মিথুন : ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের পথ পাবেন। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়লেও তার আয় বাড়বে। কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে।
কর্কট : কঠিন পীড়ার আভাস আছে। স্ত্রী ঠান্ডায় ভুগবে। অধীন কর্মচারীরা অনুগত থাকবে।
সিংহ : পাওনা অর্থ আদায় হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। নিজে ঠান্ডায় ভুগতে পারেন।
কন্যা : স্বাস্থ্য ভালো থাকবে না। দাম্পত্য দ্বন্দ্ব কমে যাবে। সন্তানের ঠা-া লাগতে পারে।
তুলা : রোগ বাড়তে পারে। মায়ের ঠা-া লাগতে পারে। বন্ধুরা কাজে সাহায্য করবে।
বৃশ্চিক : আয় সামান্য বাড়তে পারে। স্বল্প ভ্রমণ যোগ আছে। সংসারে কিছুটা অশান্তি আসবে।
ধনু : স্বাস্থ্য ভালো যাবে না। আয় বাড়বে। স্ত্রীর পেটের পীড়া থাকলেও সংসারে শান্তি বজায় থাকবে।
মকর : ঠান্ডাজনিত রোগ ভোগ আছে। বিদেশ ভ্রমণ যোগ আছে। আয় বাড়তে পারে।
কুম্ভ : বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে। পুরনো আশা পূরণ হতে পারে। সংসারে অতিথির আগমন হতে পারে।
মীন : কাজের চাপ বাড়বে। দ্রুত আশা পূরণ হবে। অর্থ সঞ্চয় হবে। স্বাস্থ্যের যত্ন নিন।