ফসল রক্ষা বাঁধের কাজ দ্রুত শেষ করার দাবি

নির্ধারিত সময় ও সঠিকভাবে সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার দাবিতে মানবববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জামালগঞ্জ উপজেলার হালির হাওর সংলগ্ন বাঁধে সুনামগঞ্জ পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক টিটু পুরকায়স্থ, জামালগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি রানী পাল, শিক্ষক আবুল মনসুর আজাদ, মধুপুর মসজিদের ইমাম গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।