আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মিছিলটি ফজলুল হক অ্যাভিনিউ, ফলপট্টি, কাঠপট্টি ও সদর রোড হয়ে অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।