তুলার পরীক্ষার ফল ভালো হবে না, স্ত্রীর দাপট চোখে পড়বে কুম্ভর

মেষ: কাজে ধীরগতি। শেষ মুহূর্তে আশা পূরণ হবে না। আয় থেকে ব্যয় বেশি।

বৃষ: ফাটকা কাজে লাভ হবে। তবে আয়মতো সঞ্চয় হবে না। কর্মে কিছুটা ব্যস্ততা বাড়বে।

মিথুন: পেটের রোগ হঠাৎ বেড়ে যাবে। স্ত্রীর গায়ে ব্যথা ও সাংসপেশির দুর্বলতা দেখা দিতে পারে। বিদেশ ভ্রমণ বাতিল হবে।

কর্কট: রোগ ভয় থাকবে ও ব্যয় বাড়বে। স্ত্রীর আয়ে অতৃপ্তি দেখা দেবে। কাজে উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

সিংহ: চর্মরোগের ভয় আছে। স্ত্রীর জন্য অতৃপ্তি বাড়বে। শত্রুরা ধ্বংস হবে।

কন্যা: নানা রোগ দেখা দিতে পারে। কাজে স্ত্রী বিরুদ্ধাচরণ করতে পারে। কারণ সে-ও নানা রোগে ভুগতে থাকবে।

তুলা: সন্তানের স্বাস্থ্যের দিকে দ্রুত যত্ন নিন। পরীক্ষার ফল ভালো হবে না। ডায়াবেটিস থেকে সকর্ত থাকুন।

বৃশ্চিক: মায়ের স্বাস্থ্য নিয়ে চরম দুশ্চিন্তা বাড়বে। সন্তান যৌনরোগে আক্রান্ত হতে পারে। আয় মোটামুটি ভালোই থাকবে।

ধনু: গায়ে ব্যথা বাড়বে। স্বল্প ভ্রমণ হঠাৎ বাতিল হবে। আত্মীয়রা অতৃপ্তি সৃষ্টি করবে।

মকর: চর্মরোগ হতে পারে। হঠাৎ আয় বেড়ে যাবে। বাড়িতে অতিথি আগমনে ভোজন ভালো হবে।

কুম্ভ: নানা রোগে কাবু করে ফেলতে পারে। বিদেশ ভ্রমণ বাতিল হবে। স্ত্রীর দাপট চোখে পড়বে।

মীন: নিজের ও মায়ের রোগ থাকলেও তা চরম না। তবে বিদেশ ভ্রমণে অতৃপ্তি বাড়বে। ব্যয় অনেক বেশি হবে।