শ্রেণিকক্ষ সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে অনুষদের সামনে আন্দোলন শুরু করেন তারা। পরে প্রশাসনিক ভবনের কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
পাঁচ দফা দাবিগুলো হলো শ্রেণিকক্ষ সংকট নিরসন, প্রত্যেক বিভাগের জন্য ল্যাবরুম, সেমিনার রুম, শিক্ষকদের জন্য পর্যাপ্ত রুম, কমনরুম ও স্বতন্ত্র বিজনেস স্টাডিজ অনুষদ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আমরা বসেছিলাম। ওদের দাবি শুনেছি। বৃহস্পতিবার উপাচার্য মহোদয় এলে বিষয়টি নিয়ে আমরা বসব। আশা করি আগামী রবিবারের মধ্যে সমাধান হবে।’