গোয়ালন্দ উপজেলা উপনির্বাচন

আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোস্তফা মুন্সি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা মুন্সি। গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ সংক্রান্ত চিঠি গ্রহণ করেন মনোনীত প্রার্থীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। মনোনয়ন পেয়ে মোস্তফা মুন্সি জানান, নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতায় তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন।