সিটি ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দি সিটি ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকার অরূপান্তরিত জিরো কুপন বন্ড প্রস্তাবে অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ বন্ডটির মেয়াদ হবে তিন বছর। গতকাল এসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭২০তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করে সিটি ব্যাংক মূলধনভিত্তি শক্তিশালী করবে। এই বন্ড বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির তিন বছরে পূর্ণ অবসায়ন হবে। এর বৈশিষ্ট্য হচ্ছেÑ অরূপান্তরিত, পূর্ণ অবসায়নযোগ্য, অতালিকাভুক্ত এবং জিরো কুপন বন্ড। বন্ডটি তিন বছরে পূর্ণ অবসায়ন হবে।