বাজারে সিঙ্গারের গ্রিন ইনভার্টার এয়ারকন্ডিশনার

সিঙ্গার সম্প্রতি পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী গ্রিন ইনভার্টার এয়ারকন্ডিশনার উন্মোচন করেছে। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী প্রমুখ।  এয়ারকন্ডিশনারগুলোতে সিঙ্গার দিচ্ছে ৫ বছরের কম্প্রেসর ওয়্যারেন্টি এবং ৩ বছরের স্পেয়ার পার্টস ও সার্ভিস ওয়্যারেন্টি। তিনটি মডেলের এয়ারকন্ডিশনারের বাজারমূল্য ৪৭,৯৯০ থেকে ৮৩,৯৯০ টাকা। বিস্তারিত জানা যাবে সিঙ্গারের ওয়েবসাইট বা সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ নম্বরে ফোন করে। বিজ্ঞপ্তি