শেয়ার বেচবে রিং শাইনের প্লেসমেন্ট শেয়ারহোল্ডার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইলের প্লেসমেন্ট হোল্ডার ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ইউনিভার্স নিটিং গার্মেন্টস ৩৬ লাখ ৮৬ হাজার ৫৮৭টি বোনাস শেয়ার বেচবে। এই কোম্পানির কাছে রিং শাইনের মোট ২  কোটি ৮২ লাখ ৬৩ হাজার ৮৩৭টি বোনাস শেয়ার আছে। ইউনিভার্স নিটিং গার্মেন্টস ব্লক মার্কেটে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে উল্লিখিত পরিমাণ শেয়ার বেচতে পারবে।