কাজে ব্যস্ততা বাড়বে বৃষের, রোগে ভুগতে হবে বৃশ্চিকের

মেষ : ঠান্ডায় গায়ে ব্যথা বৃদ্ধি ও উচ্চ রক্তচাপ, যৌন ব্যাধি বৃদ্ধি যোগ। স্বাস্থ্যের জন্য বিদেশ গমন হবে। আশা পূরণে অতৃপ্তি বাড়বে।

বৃষ : ফাটকা ব্যবসায় লাভ। বিদেশ ভ্রমণে ব্যয় বৃদ্ধি যোগ আছে। কাজে ব্যস্ততা বাড়বে।

মিথুন : স্ত্রীর রোগ ভয় ও চাকরিতে পদোন্নতি যোগ আছে। উচ্চশিক্ষায় বাধা। পুরনো আশা পূরণ হতে পারে।

কর্কট : ব্যবসায় অনেক সুযোগ আসবে এবং গতি বৃদ্ধি হবে। নিচের কর্মচারীরা আয়ের পথে বাধা সৃষ্টি করতে চাইবে। অকারণে ব্যয় বাড়বে।

সিংহ : শত্রুরা দমন থাকবে। স্ত্রীর রোগ ভয় আছে। দূর দেশ ভ্রমণ আছে।

কন্যা : রোগ ভোগ আছে। মনে অবসাদ আসবে। কোনো কাজেই তৃপ্তি পাওয়া যাবে না।

তুলা : স্ত্রীর রোগ ভোগ আছে। কর্ম উপলক্ষে বিদেশ ভ্রমণ হবে। কাপড় ও ওষুধের ব্যবসায় এখন মন্দাভাব বিরাজ করবে।

বৃশ্চিক : রোগে ভুগতে হবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। সামান্য আয় থাকবে।

ধনু : রোগ যোগ থাকবে ও সংসারে অশান্তি থাকবে না। প্রতিবেশীর সঙ্গে অতৃপ্তি বাড়বে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।

মকর : চর্মরোগ ও রক্তচাপ বাড়বে। আয় বাড়লেও তৃপ্তি পাওয়া যাবে না। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

কুম্ভ : দেহে নানা রোগ ভর করবে। স্বল্প ভ্রমণ শুভ। ব্যয় বাড়বে।

মীন : ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে। আয় ও ব্যয় উভয়ই বাড়বে। কাজের চাপও বাড়বে।