মেষ : গায়ে ব্যথা থাকলেও সুস্থ শরীর। আয় সামান্য বাড়বে। মনে শান্তি থাকবে।
বৃষ : ভ্রমণে সতর্ক থাকুন- দুর্ঘটনা যোগ আছে। আয় সন্তোষজনক নয়। ব্যয় বাড়তে পারে।
মিথুন : পেটের পীড়া ও মনে অতৃপ্তি; প্রকাশ্য শত্রæরা তৎপর থাকবে। বিদেশ ভ্রমণ যোগ আছে।
কর্কট : গায়ের ব্যথা বাড়বে- আঘাত থেকে সতর্ক থাকুন। কাজের গতি বাড়বে। চাপ প্রয়োগে পাওনা অর্থ উদ্ধার হবে।
সিংহ : স্ত্রীর স্বাস্থ্য ভালো নয়। বৈদেশিক বাণিজ্য বাড়বে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
কন্যা : মায়ের স্বাস্থ্য ভালো নয়। বন্ধুর সঙ্গে দ্ব›দ্ব এড়িয়ে চলুন। দূরদেশ ভ্রমণে সতর্ক থাকুন।
তুলা : স্ত্রীর মেজাজ কমবে এবং নিয়ন্ত্রণে থাকবে। আত্মীয়র সঙ্গে দ্ব›দ্ব দেখা দিতে পারে। শত্রুরা দমন থাকবে।
বৃশ্চিক : যৌন ব্যাধির ভয় আছে। আয় বাড়লেও আত্মীয়-বিরোধ দেখা দেবে। বিদেশ ভ্রমণে সতর্ক থাকুন।
ধনু : স্বাস্থ্য ভালো যাবে না। ঋণ করার প্রবণতা দেখা দেবে। দেহে অস্ত্রোপচারের আশঙ্কা আছে।
মকর : আয় থেকে ব্যয় বেশি হবে। সন্তানের বিদেশ ভ্রমণ ও রোগ ভয় আছে। শরীরের যত্ন নিন।
কুম্ভ : অসুস্থ শরীর ও কাজে গতি নেই। বন্ধুর সঙ্গে দ্ব›দ্ব এড়িয়ে চলুন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
মীন : কাজের জন্য স্বল্প ভ্রমণ হতে পারে। কাজের গতি বাড়বে। আয় বাড়বে এবং সংসারে শান্তি বজায় থাকবে।