কোহলির পাশে ছোটবেলার কোচ

মাঠে আচরণ নিয়ে সমালোচনার মধ্যে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। তার মতে, আগ্রাসন ও দুর্ব্যবহারের মধ্যের যে সরু রেখা আছে তা কোহলি কখনও অতিক্রম করেননি।

রাজকুমার বলেন, “যখন ও (কোহলি) দেশের জন্য একই আগ্রাসন দিয়ে ভাল করে তখন সবাই প্রশংসা করে। আমি সব সময় বিশ্বাস করি, আগ্রাসনই ওর শক্তি। তবে আগ্রাসন ও খারাপ ব্যবহারের মধ্যে একটি হালকা রেখা রয়েছে। সেই লাইন ও কখনও অতিক্রম করেনি এবং তা উচিতও নয়। আগ্রাসন তাকে সাফল্য পেতে সাহায্য করেছে।”

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কোহলি ২৯তম ওভারে জাসপ্রিত বুমরার বলে কেন উইলিয়ামসন ধরা পড়েন উইকেট কিপার ঋষভ পন্থের হাতে। নিউজিল্যান্ড অধিনায়ক মাঠ ছাড়ার সময় কোহলির অভিব্যক্তি ধরা পড়ে ক্যামেরায়।

এখানেই শেষ নয়, এর পর মোহম্মদ শামির বলে ফেরেন টম লাথাম।যখন নিউজিল্যান্ডের ওপেনার ফিরে যাচ্ছেন তখন তাঁর অভিব্যাক্তির সঙ্গে ছিল কিছু মন্তব্যও। যা দেখে ফ্যানরা আইসিসিকে অনুরোধ জানান, বিরাট কোহলির অন-ফিল্ড ব্যবহার নিয়ে ভাবে।

এর মধ্যেই খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। যে কারণে খারাপ বিষয়কে অনেকবেশি খারাপ লাগছে। চার ইনিংসে মাত্র ৩৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

শর্মার বিশ্বাস দ্রুত ফিরবেন বিরাট। তি‌নি বলেন, "প্রত্যেকেই ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রিকেটে ল অব অ্যাভারেজ বলে একটা কথা রয়েছে। সম্ভবত, সেটিই হচ্ছে। চিন্তার কিছু নেই। ও খুব ভালো খেলোয়াড় এবং ও জানে যে কোথায় ভুল হচ্ছে। আমরা ইতিমধ্যে তা নিয়ে আলোচনা করেছি। ও ফিরে আসবে।”

বিরাটের কোচের মতে, ঘরের মাঠে আসন্ন ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ঘুরে দাঁড়াবেন বিরাট কোহলি।

“আমি ওর সঙ্গে অনেক কথা বলি। বিশেষত এরকম সময়ে আমরা আরও বেশি কথা বলি। ও ভাল ব্যাট করছেন তবে দুর্ভাগ্যজনকভাব আউট হয়ে যাচ্ছে। নিউজিল্যান্ডের বোলারদের অবশ্যই কৃতিত্ব আছে যে তারা একটা ভালো পরিকল্পনা করে এগিয়েছে।”