কালোবাজারিতে জড়াতে পারেন কন্যা, অবৈধ প্রেমে সংসারে অশান্তি আসবে বৃশ্চিকের

মেষ: শরীরে ব্যথা বাড়বে, কিন্তু আয় বাড়বে না। আত্মীয়র জন্য অতৃপ্তি বাড়বে। ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে।

বৃষ: ফাটকা ব্যবসায় আয় বাড়তে পারে। তবে সংসারে তৃপ্তি থাকবে না। যৌন রোগ থেকে সাবধান থাকুন।

মিথুন: পেটের পীড়ায় কষ্ট ভোগ আছে। নিমন্ত্রণ খাওয়ার জন্য সামান্য ভ্রমণ হবে। ঠান্ডাজনিত রোগ থেকে সাবধান।

কর্কট: যানবাহন ও খাদ্যদ্রব্যের ব্যবসায় লাভ হবে। রোগ ভোগ আছে। দূর ভ্রমণে অতৃপ্তি বাড়বে।

সিংহ: রক্তচাপ ও চর্মরোগ বাড়তে পারে। স্ত্রীর স্বাস্থ্য ভালো থাকবে না। অবৈধ সম্পদ ধ্বংস হবে।

কন্যা: স্ত্রীর চিকিৎসা খরচ বাড়বে। সাবধান, কালোবাজারি ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায অতৃপ্তি বাড়বে।

তুলা: আত্মীয়রা বিপক্ষে গেলেও নিয়ন্ত্রণে থাকবে। ভালোর জন্য বিদেশ ভ্রমণ বাতিল করতে হবে। পরিচিতরা অতৃপ্তি বাড়াবে।

বৃশ্চিক: ডায়াবেটিস ও গায়ের ব্যথা বাড়বে। আয় সামান্য বাড়তে পারে। অবৈধ প্রেমে সংসারে অশান্তি আসবে।

ধনু: স্বাস্থ্য ও ব্যবসা ভালো নয়। বিদেশ ভ্রমণে অতৃপ্তি। গোপন শত্রুরা তৎপর থাকবে।

মকর: রোগ ও ঋণ বাড়বে। সম্পদ ন্যায্যমূল্যে বিক্রি হবে না। খরচ বাড়বে।

কুম্ভ: নিজের ও সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না। আত্মীয়রা উপার্জন কাজে সাহায্য করবে। কাজের চাপ বাড়বে।

মীন: মায়ের স্বাস্থ্য খুবই খারাপ পর্যায়ে যাবে। আয় ও ব্যয় উভয়ই বাড়বে। তবে সংসারে শান্তি বিরাজ করবে।