মেষ : যৌন ব্যাধি ও গায়ে ব্যথা যোগ আছে। কাজে ধীরগতি পরিলক্ষিত হয়। স্বল্প ভ্রমণ বাতিল হবে।
বৃষ : আয় তৃপ্তিদায়ক না। সংসারে অশান্তি থাকবে। ব্যয় বাড়বে।
মিথুন : জটিল পেটের পীড়ার সঙ্গে ঠান্ডাজনিত রোগ যোগ হবে। মন্ত্র-জাদুর প্রভাবে কোনো কাজ শুভ ফল হয়ে আসবে না। প্রকাশ্যে শত্রুরা অপকর্মে লিপ্ত হবে।
কর্কট : সঞ্চিত অর্থ সব ব্যয় হয়ে যাবে। কোথাও অর্থ বিনিয়োগ করলে সব টাকার ক্ষতি হবে। রোগভয় থেকেই যাবে।
সিংহ : চর্মরোগ শেষ হয়েও শেষ হবে না। শত্রুরা দমন থাকবে। অর্থ সঞ্চয়ের চেয়ে বেশি ব্যয় হয়ে যাবে।
কন্যা : প্রেসার, স্নায়ু ও মাংসপেশিতে রোগ দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে শত্রুরা কাজে অতৃপ্তি আনবে। ব্যবসার পরিবেশ পাবে না।
তুলা : শত্রুরা বন্ধুতে রূপান্তরিত হবে। বিদেশ ভ্রমণ শেষ পর্যন্ত বাতিল হবে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক : যৌন ব্যাধিতে আয়ু ক্ষয় হবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। বাড়ির দ্বন্দ্ব এড়িয়ে চলুন।
ধনু : স্বামী-স্ত্রী উভয়ের স্বাস্থ্যের জন্য ডাক্তারের শরণাপন্ন হোন। বিদেশ ভ্রমণ সুখের হবে না। প্রেম-রোমাঞ্চ শুভ।
মকর : পেটের রোগ ও ঠান্ডার প্রতিকার নিন। পাওনা অর্থ পাওয়া যাবে না। চর্ম রোগে ব্যয় বাড়বে।
কুম্ভ : নানান রোগের আক্রমণ থেকে বাঁচতে প্রতিকার গ্রহণ করুন। সন্তানের রোগের জন্য বিদেশ যাত্রা বাতিল হবে। আয় থেকে ব্যয় বেশি।
মীন : মায়ের স্বাস্থ্য খুবই খারাপ থাকবে। শিক্ষার্থীর পড়াতে মন বসবে না। আয় বাড়তে পারে।