রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই তৈরি করতে পারেন মজাদার চিকেন ললিপপ। দেখে নিন রেসিপিটি-
উপকরণ: ২০০ গ্রাম কুচি করা চিকেন, ১/৪ টেবিল চামচ গরম মসলা গুঁড়া, একটি মাঝারি আকারের পেঁয়াজ, ২ চিমটি লবণ, ১/৪ টেবিল চামচ, ধনে গুঁড়া, দেড় টেবিল চামচ তেল, এক টেবিল চামচ কুচি করা ধনে পাতা।
যেভাবে তৈরি করবেন চিকেন ললিপপ:
একটি বাটিতে চিকেন, গরম মসলা, ধনেপাতা গুঁড়া, লবণ, তেল এবং কাটা পেঁয়াজ নিন। হাত দিয়ে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিন। ললিপপের মতো আকার করে বানিয়ে নিন। চিকেন বল দেন পাতলা না হয় তা নিশ্চিত করবেন।
এখন কাঠিতে চিকেন বলগুলো ঢুকিয়ে ললিপপের মতো বানিয়ে নিন। ননস্টিক প্যানে মাঝারি আঁচে আগুন দিন। প্যানে ললিপপ দিয়ে দুই পাশে ৪-৫ মিনিট গরম করে নিন।
ব্যাস, চিকেন ললিপপ তৈরি। এবার কাটা ধনেপাতা উপরে দিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ললিপপ।