আয় ভালো নয় বৃষের, নানা রোগের ভয় আছে কুম্ভর

মেষ : মায়ের রোগের জন্য বিদেশ যাত্রা আছে। কর্মক্ষেত্রে কাজের গতি ধীর হলেও বাতিল হবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ : কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি যোগ আছে। বিদেশে দীর্ঘ ভ্রমণ হবে। আয় ভালো নয়।

মিথুন : স্বাস্থ্য সুস্থ না থাকলেও আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। স্ত্রীর মন চঞ্চল থাকবে।

কর্কট : ঠান্ডায় কষ্ট দেবে। বিদেশে ভ্রমণ যোগ আছে। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন।

সিংহ : চর্মরোগে খরচ বাড়বে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না। বিদেশ ভ্রমণ যোগ আছে।

কন্যা : সন্তানের বিদেশ যাত্রা যোগ আছে। ব্যবসায় অতৃপ্তি থাকলেও কিছু অর্থ সঞ্চয় হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা : কাজের প্রয়োজনে বিদেশে যেতে হবে। লৌহ, খনিজ ও চামড়াজাত দ্রব্যের ব্যবসা ভালো চলবে। শত্রুরা দমন থাকবে।

বৃশ্চিক : বিদেশে দীর্ঘ ভ্রমণ যোগ আছে। আয় সামান্য বাড়তে পারে। আত্মীয়র সঙ্গে তিক্ততা বাড়তে পারে।

ধনু : স্ত্রীর স্বাস্থ্য ভালো না থাকলেও আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

মকর : চর্মরোগ বাড়তে পারে। দীর্ঘ দিনের জন্য বিদেশ গমনের সম্ভাবনা আছে। স্ত্রীরও বিদেশ যাত্রা আছে।

কুম্ভ : নানা রোগের ভয় আছে। আয় থেকে ব্যয় বাড়বে। আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে।

মীন : সন্তানের বিদেশ যাত্রা যোগ আছে। কাজের গতি বাড়বে। সঞ্চয় আশানুরূপ বাড়বে না।