করোনার জীবাণু লুকিয়ে থাকতে পারে স্মার্টফোনেও!

করোনাভাইরাসের জীবাণু লুকিয়ে থাকতে পারে মোবাইল ফোনেও। এর জন্য সব সময় ফোন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লুইএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে। এতে জানানো হয়, মোবাইল ফোন যদি করোনাভাইরাসের সংস্পর্শে আসে তবে কয়েক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে।

তাদের মতে, প্লাস্টিক বা স্টেনলেস স্টিলে করোনাভাইরাস চারদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফলে ফোন নিয়মিত ভালো করে পরিষ্কার করতে হবে।

কভিড-১৯ নামে এই করোনাভাইরাসের উৎপত্তি চীনে। ডিসেম্বরের শেষে দেশটির হুবেই প্রদেশটির রাজধানী উহান থেকে পুরো বিশ্বে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৯৮ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যার অধিকাংশই চীনের বাসিন্দা। মৃতের সংখ্যা ৩ হাজার ৩৮৩ জন। যাদের মধ্যে ২৭০ জনের বেশি মারা গেছে চীনের বাইরে।  ইতালি ও ইরানেও ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে করোনা সংক্রমণ। দেশ দুইটি যথাক্রমে মারা গেছে, ১৪৮ জন ও ১০৭ জন।