সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে গতকাল শুক্রবার শুরু হয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এ সম্মেলন আয়োজন করেছে। সম্মেলন উদ্বোধন করেন ভাষাসৈনিক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক কামাল লোহানী।
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম, সুব্রত মজুমদার, সরওয়ার আলী, দুই বাংলার বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম, নূরে আলম হীরা, টিএম সোহেল, উদযাপন কমিটির সদস্য সচিব ড. জান্নাত আরা তালুকদার হেনরী প্রমুখ বক্তব্য রাখেন।