‘বিশ্বাসে-কর্মে অঙ্কুরিত হোক সুশিক্ষার বীজ’ সেøাগানে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চ-ীপুর ফ্রেন্ডস ক্লাবের বৃত্তির ৩০ বছর উপলক্ষে চড়–ইভাতি ও বৃত্তি প্রদান গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
চ-ীপুর গ্রামে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী জাহিদুর রহমান শাহীনের বাড়িতে দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে চতুর্থ ও সপ্তম শ্রেণির ১৮৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ৯ শতাধিক অতিথির জন্য ছিল বিভিন্ন আয়োজন।
সকাল ৯টা থেকে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নারীদের বালিশ খেলা ও পুরুষদের জন্য বাস্কেটবল প্রতিযোগিতা। বেলা সাড়ে ৩টায় রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ও ক্লাবের সদস্য আলাউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি সাংসদ ড. আনোয়ার হোসেন খান বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, টাকা ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে আলোচনা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জেহসান ইসলাম, রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ও জামালপুর জেলা জজ আদালতের সিনিয়র সহকারী জজ ইকবাল মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ।