স্টিভ জবস, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোসের ভেতর ‘কমন’ একটা গুণ আছে: সবাই অসাধারণ নেতা। কিন্তু সমস্যা হল এটা জেনেও অন্যরা গুণটির অধিকারী হতে পারেন না। মনস্টার ওয়েবসাইটের কিছু পরামর্শ আছে, যেগুলো কাজে লাগিয়ে এই গুণ আয়ত্তে আনতে পারেন।
আশাবাদী: অফিসের অন্যরা যে প্রজেক্ট নিয়ে হতাশা দেখাবেন, সেই প্রজেক্টে আপনি যদি যুক্তিসংগতভাবে আশার ক্ষেত্র খুঁজে বের করতে পারেন, তবে বসের নজরে পড়বেন। এ জন্য ‘গালভরা’ কথা না বলে আপনাকে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। একে বলে ‘সিক্রেট অব নেচার’।
লেস অ্যাটাক, মোর রেসপেক্ট: সহকর্মীর ভুল ধরার প্রবণতা বাদ দিন। ধরতে হলে সহমর্মিতা নিয়ে কথা বলুন। নিজেকে জাহির করতে গেলে সম্পর্ক নষ্ট হবে। কেউ আপনাকে গুরুত্ব দেবে না।
পেশাদার মনোভাব: সব সময় কাজের বিনিময়ে কথা বলার চেষ্টা করুন। কাউকে জবাব দিতে হলে কাজ দিয়ে দিন। যে কাজ অন্য কেউ ছেড়ে দেবে, উৎসাহ দেখাবে না সেই কাজে আপনি এগিয়ে যান।
বাড়তি সময়: কাজ সবাই করে। কেউ কেউ বাড়তিও করে। কিন্তু ক্রেডিট সবাই পায় না। গুরুত্বপূর্ণ সময়ে বাড়তি কাজ করতে পিছপা হবেন না। অযথা বাড়তি সময় না দিয়ে গুরুত্ব বুঝে বেশি কাজ করুন।