ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্র্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
এ সময় রিহ্যাবের পক্ষ থেকে ভবন নির্মাণকালীন ব্যবহৃত পানির দাম কমানোর প্রস্তাব দেওয়া হলে তাতে আশ্বাস দেন ওয়াসার এমডি।
গতকাল রাজধানীর কারওয়ানবাজারে ওয়াসার কার্যালয়ে রিহ্যাবের প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া ও সংগঠনটির সাবেক সভাপতি প্রকৌশলী মো. আব্দুল আউয়াল রিহ্যাবের পক্ষে নেতৃত্ব দেন।
বৈঠকে লিয়াকত আলী ভূইয়া ভবন নির্মাণকালীন সময়ে পানির দাম কমাতে ওয়াসার এমডিকে অনুরোধ করেন।
রিহ্যাব নেতাদের প্রস্তাবে তাকসিম এ খান পরবর্তীতে ভবন নির্মাণকালীন সময়ে পানির দাম কমানোর আশ্বাস দেন। তিনি রিহ্যাবের সঙ্গে ‘ওয়াসা-রিহ্যাব সমস্যা এবং সম্ভাবনা’ বিষয়ে একটি কর্মশালা করার আগ্রহ প্রকাশ করেন।