প্রতারণা ও চেক জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোশারফ হোসেন মোল্লা বাবু নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর ওলন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গত সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পরে যদিও দল থেকে মনোনয়ন পাননি।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, মোশারফ হোসেন মোল্লা বাবুর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন আদালতে দুটি প্রতারণা ও একটি চেক জালিয়াতি মামলা রয়েছে। আর ওই তিনটি মামলার মধ্যে দুটি প্রতারণা মামলার একটিতে দেড় বছর, আরেকটিতে এক বছরের কারাদণ্ড দেয় আদালত। এছাড়া চেক জালিয়াতির মামলায় এক বছরের কারাদন্ড ও ১ কোটি টাকা জরিমানা করা হয়। এরপর থেকে বাবু দীর্ঘদিন পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোশারফ হোসেন মোল্লা বাবুকে খুঁজছিল পুলিশ। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে ওলন এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।