ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়ের পূর্বকান্দি গ্রামের ম-লবাড়িতে গত বুধবার রাত ১০টার দিকে চলছিল বাল্যবিয়ের আয়োজন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে প্রশাসনের লোকজন হাজির হয় বিয়েবাড়িতে। এতে পণ্ড হয়ে যায় বাল্যবিয়ে। তখন বর সবুজ মণ্ডলেকে আটক করে পুলিশ।
আটক সবুজ মণ্ডল (৩৬) ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শংকর মণ্ডলের ছেলে। তিনি দুবাইপ্রবাসী। আর ‘কনে’ স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। খবর পেয়ে পুলিশ নিয়ে বুধবার রাত ১০টার দিকে বিয়েবাড়িতে হাজির হন ইউএনও মর্তুজা আল-মঈদ। এ সময় বরকে আটক করা হয়।
পরে বর সবুজকে রাত ১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এনে মোবাইল কোর্টের মাধ্যমে ১১ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকালে সবুজকে পাঠানো হয় শরীয়তপুর কারাগারে