মেষ : চিকিৎসার জন্য বিদেশ গমনের যোগ আছে। স্ত্রীর আয় বাড়বে। স্ত্রৈণ হয়ে যাওয়ার সম্ভাবনা।
বৃষ : স্ত্রীর দূরদেশ ভ্রমণের সুযোগ আসবে। স্ত্রীর সম্মান বাড়বে এবং ঠা-াজনিত রোগ ভয় আছে। নিজের আয় ভালো নয়।
মিথুন : পেটের পীড়ার সঙ্গে মনের অতৃপ্তি বাড়বে। শত্রুরা মামলায় জড়াতে পারে। পাওনা আদায় হতে পারে।
কর্কট : ডাক্তারি পেশায় নামযশ হবে। স্নায়ু দুর্বলতা দেখা দিতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ : চর্মরোগ আরোগ্যের পথে। মায়ের স্নায়ুরোগ ভোগাতে পারে। সন্তানের স্বাস্থ্য ভালো যাবে না।
কন্যা : আত্মীয়দের কাছে সম্মান বাড়বে। হৃদরোগ হতে পারে। মায়ের শরীর ভালো নয়।
তুলা : শত্রুরা দমনে থাকবে। স্ত্রী তার আত্মীয়দের সাহায্যে চাপ প্রয়োগ করতে পারে। আয় বাড়বে।
বৃশ্চিক : সম্মান ও আয় বাড়বে। সংসারে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু : স্নায়ু পীড়া বাড়বে। বিদেশ ভ্রমণে ব্যয় বাড়বে। প্রেম ও রোমাঞ্চ শুভ।
মকর : চর্মরোগ থেকে দূরে থাকুন। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে। সঞ্চয় বাড়বে।
কুম্ভ : আইনি ও শিক্ষাদানের পেশার নাম হবে। অর্থ সঞ্চয় হতে পারে। মামলায় বিজয় লাভ হবে।
মীন : কর্মে ব্যস্ততা বাড়বে। চাকরিতে পদোন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ আছে। বিদেশের ভিসা প্রাপ্তি সহজ হবে।