পাওনা আদায়ে বাধা আসবে সিংহের, ব্যয় বাড়তে পারে মকরের

মেষ : স্বাস্থ্য ভালো না থাকলেও ঠিকাদারি কাজে ব্যস্ততা বাড়বে। চামড়া ও ওষুধশিল্পে অর্থ লগ্নি হবে। স্ত্রীর আয় বাড়তে পারে।

বৃষ : স্ত্রীর বিদেশ গমন শুভ হবে। বিদেশে শ্রমিক পাঠানোর সুযোগ আসতে পারে। বাসার কাজের লোকের সমস্যা দেখা দিতে পারে।

মিথুন : চর্মরোগের ভয় আছে। প্রকাশ্য শত্রুরা তৎপর হবে। কাজে ব্যস্ততা ও আয় সামান্য বাড়তে পারে।

কর্কট : বিভিন্ন রোগ ভোগ দেখা যায়। সন্তান বিদেশে যেতে পারবে। শ্রমিকরা অসহযোগিতা করলেও কাজের গতি বন্ধ হবে না।

সিংহ : চর্মরোগের ভয় থাকবে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না। পাওনা আদায়ে বাধা আসবে।

কন্যা : স্নায়ুরোগে ভোগার আশঙ্কা আছে। স্বল্প ভ্রমণ আনন্দদায়ক হবে না। বন্ধুরা শত্রুর সঙ্গে হাত মেলাবে।

তুলা : সংসারের কোনো সদস্য দূরে যেতে পারে। বন্ধুদের সহযোগিতায় আয় বাড়তে পারে। শরীরের প্রতি যত্ন নিন।

বৃশ্চিক : ঠান্ডায় গায়ে ব্যথা বাড়তে পারে। বিদেশ ভ্রমণ যোগ আছে। আত্মীয়রা কাজে সাহায্য করবে।

ধনু : দেহে নানা রোগ আক্রমণ করবে। বিদেশ ভ্রমণ যোগ আছে। আয় বাড়বে।

মকর : আত্মীয়র জন্য বিদেশ গমন যোগ আছে। ব্যয় বাড়তে পারে। পেটের রোগে কষ্ট দেবে।

কুম্ভ : দেহে অবসাদ দেখা দেবে। ঠিকাদারি কাজে ব্যস্ততা বাড়বে। বিদেশ গমন যোগ আছে।

মীন : শিক্ষার্থীদের জন্য বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসবে। উচ্চ রক্তচাপ বাড়তে পারে। সংসারে শান্তি বিরাজ করবে।