বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রেক্ষাপটে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩১ মার্চ পর্যন্ত সকল ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৮ মার্চ ২০২০ তারিখ থেকে ৩১ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
তবে হলে অবস্থানে আগ্রহী শিক্ষার্থীগণ নিজ দায়িত্বে সতর্কতার সাথে হলে অবস্থান করতে পারবে। আগ্রহী অবস্থানকারী শিক্ষার্থীদের হলের অফিস কক্ষে নাম এন্ট্রি করাতে হবে।