সাদা ভাতের সঙ্গে এই গরমে খেতে পারবেন এমন কিছু রান্নার রেসিপি দিয়েছেন নাদিয়া নাতাশা
আমড়ার টক
উপকরণ
আমড়া ৫টি, মরিচের গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, ঘন নারকেলের দুধ ২ কাপ, তেজপাতা ১টি, সয়াবিন তেল ১ টেবিল চামচ, লবণ দেড় চা চামচ, চিনি সিকি চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. আস্ত আমড়া খোসা ছাড়িয়ে পানি ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন।
২. আধা সেদ্ধ হয়ে এলে এতে নারকেলের দুধ দিয়ে মরিচের গুঁড়ো ও তেজপাতা দিয়ে দিন।
৩. আমড়া ভালোভাবে সেদ্ধ হলে অন্য ফ্রাইপ্যানে তেল গরম করে রসুন বাটা ও পেঁয়াজ কুচির ফোড়ন দিয়ে তার মধ্যে আমড়া ঢেলে দিন।
৪. ভাতের সঙ্গে পরিবেশন করুন।
মোচা চিংড়ির ঘণ্ট
উপকরণ
কলার মোচা কুচি ২ কাপ, ছোট চিংড়ি আধা কাপ, নারকেল বাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা ১ চা চামচ, হলুদের গুঁড়ো ১ চামচ, মরিচের গুঁড়ো ১ চামচ, কাঁচা মরিচ ফালি করা ২টা, লবণ ১ চা চামচ। যেভাবে তৈরি করবেন
১. মোচা কুচি সেদ্ধ করে পানি ঝরিয়ে ব্লেন্ডারে বা পাটায় বেটে নিন।
২. এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে সব মসলা কষিয়ে নিয়ে বাটা মোচা দিয়ে দিন।
৩. চিংড়িগুলো হালকা ভেজে রাখুন।
৪. মোচার পানি শুকিয়ে এলে চিংড়ি দিয়ে দিন। একটু রান্না করে নামিয়ে পরিবেশন করুন।
লেমন মিন্ট ইয়োগার্ট
উপকরণ
পানি ছাড়ানো টকদই ২ কাপ,কনডেন্স মিল্ক আধা কাপলেবুর রস ২ টেবিল চামচ,লেমন জেষ্ট ১ চা চামচ,পুদিনা মিহি কুচি সামান্য
যেভাবে তৈরি করবেন
১. টকদইের সাথে লেমন জেষ্ট ছাড়া বাকি সব উপকরন ভালো করে মিশিয়ে নিন।
২. পরিবেশন পাত্রে ঢেলে উপরে লেমন জেষ্ট ছড়িয়ে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন।
ডালের বড়িতে ভাতমাখা
উপকরণ
ভাত ২ কাপ, ডালের বড়ি ১০টা, শুকনো মরিচ ২টা, পেঁয়াজ কুচি ২ চা চামচ, সরিষার তেল ২ চা চামচ, লবণ আধা চা চামচ, সয়াবিন তেল ২ চা চামচ।
যেভাবে তৈরি করবেন
১. ডালের বড়ি ভেঙে গুঁড়ো করে নিন।
২. ফ্রাইপ্যানে সয়াবিন তেল দিয়ে তাতে বড়িভাঙা ভেজে রাখুন। এবার ওই তেলের মধ্যে মরিচ ভেজে নিন।
৩. এবার ডালের বড়ি, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ দিয়ে ভালো করে মাখুন। এখন ভাতের সঙ্গে মেখে পরিবেশন করুন।
নারকেলের চিংড়ি এঁচোড়
উপকরণ
এঁচোড় ২ কাপ, মাঝারি আকারের চিংড়ি ৮টা, নারকেলের ঘন দুধ ২ কাপ, পেঁয়াজ বাটা ২ চা চামচ, রসুন বাটা দেড় চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো ১ চা চামচ, শুকনা মরিচচেরা ৩টা, লবণ পরিমাণমতো, এলাচ ৩টা, দারুচিনি ২ টুকরো, তেজপাতা ১টা, তেল আধা কাপ। যেভাবে তৈরি করবেন
১. এঁচোড় সামান্য লবণ দিয়ে আধা সেদ্ধ করে নিন।
২. এবার চিংড়ি মাছ কেটে তাতে সামান্য হলুদ-লবণ মাখিয়ে তেলে ভেজে রাখুন।
৩. ফ্রাইপ্যানে তেল দিয়ে সব মসলা দিয়ে কষিয়ে নিন ভালো করে। প্রয়োজনে সামান্য পানি দিন।
৪. এবার এঁচোড় দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিন। ফুটে উঠলে চিংড়ি মাছ দিয়ে দিন। ঝোল শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।