রোহিঙ্গা ও নারীসহ ১০ মাদক কারবারি আটক

দিনাজপুরের হাকিমপুরে পাঁচ, বিরামপুরে নারীসহ তিন এবং কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে দুই রোহিঙ্গাকে মাদকসহ আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :

হাকিমপুর (দিনাজপুর) : হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিসহ পাঁচ মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সীমান্তের বিভিন্ন এলাকা থেকে আটকরা হলো হিলির নওপাড়া গ্রামের আবুল কালামের ছেলে রেকাদ হোসেন (৩৫), বড়চড়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে এরফান আলী (৩০), দক্ষিণবাসুদেবপুর গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৮), গাইবান্ধার জামালপুরের শাহানুরের ছেলে সিয়াম সরকার (১৯) ও হযরত আলীর ছেলে শাকিল হোসেন (২১)।

বিরামপুর (দিনাজপুর) : বিরামপুরে গতকাল শুক্রবার দুপুরে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সময় পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে উপজেলার উত্তর কাটলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৭), বিজুল গ্রামের মৃত মোকলেছার হোসেনের ছেলে দিলবর হোসেন (৩২) এবং ভাইগড় নিশিবাপুর গ্রামের তাহের উদ্দিনের স্ত্রী সুখিমন বেগমকে (৫০)।

উখিয়া (কক্সবাজার) : টেকনাফের হোয়াইক্ষ্যং বাজার এলাকায় গতকাল শুক্রবার সকালে অভিযান চালিয়ে ৮ হাজার ৯০০ ইয়াবাসহ র‌্যাব আটক করেছে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা জিয়াবুল হকের ছেলে মো. জুবাইরকে (২৩)। অন্যদিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুপুরে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ পুলিশ আটক করেছে রোহিঙ্গা এনামুল হাসানকে (২০)।