ঢাকা-১০ উপনির্বাচন

সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আজ শনিবার সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ৯টার দিকে ধানমণ্ডি সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন।’

কোনো বিরতি ছাড়াই আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১০, গাইবান্ধা-৩ এবং বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে।

গত ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ আসন শূন্য হয়। এ উপনির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাসস।