রোগ বৃদ্ধির আশঙ্কা বৃশ্চিকের, পেটের রোগ বাড়বে মকরের

মেষ : সংসারে সবার ওপরে স্ত্রী প্রাধান্য বিস্তার করবে। কোনো বাড়ি বা মেশিন প্রাপ্তি যোগ আছে। ব্যয় বাড়তে পারে।

বৃষ : মেশিন সম্পর্কিত ব্যবসায় ব্যস্ততা বাড়বে। অর্থ সঞ্চয়ের পরিবেশ পাবেন। আয় থেকে ব্যয় বেশি।

মিথুন : স্ত্রীর দুর্ঘটনা যোগ আছে। দূর ভ্রমণে আঘাত লাগতে পারে। কর্মক্ষেত্রে অর্থ বৃদ্ধির যোগ আছে।

কর্কট : অস্ত্রোপচার বা আঘাতে গায়ে ব্যথা বাড়বে। স্ত্রীর নামে বাড়ি লাভের সম্ভাবনা আছে। ব্যবসায় ব্যস্ততা বাড়বে।

সিংহ : চর্মরোগ বৃদ্ধির সম্ভাবনা আছে। ভ্রমণে দুর্ঘটনা যোগ দেখা যায়। সন্তানকে সাবধানে রাখুন।

কন্যা : অস্ত্রোপচারের সম্ভাবনা আছে। অলসতা যোগ আছে। প্রশাসন অথবা প্রকাশ্য শত্রুরা অর্থনৈতিক ক্ষতির চেষ্টা করবে।

তুলা : শত্রুরা আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে আসবে। রক্তচাপ বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

বৃশ্চিক : রোগ বৃদ্ধির আশঙ্কা। আয় বাড়লেও মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সংসারে দ্বন্দ্ব এড়িয়ে চলুন।

ধনু : দেহে রক্তপাতের আশঙ্কা আছে। স্বল্প ভ্রমণ বাতিল করুন। প্রেম ও রোমাঞ্চ শুভ।

মকর : চর্ম ও পেটের রোগ বাড়বে। বাড়ি সংস্করণে অর্থ ব্যয় হবে। বাসার ঝগড়া-ঝামেলা এড়িয়ে চলুন।

কুম্ভ : ভ্রমণে আঘাত ও অলসতা যোগ আছে। আয় বাড়তে পারে। সম্পদ বৃদ্ধির যোগ আছে।

মীন : সম্মান ও অর্থ বৃদ্ধি হতে পারে। কাজের ব্যস্ততা বাড়বে। বাড়িতে বিনিয়োগ বাড়বে।