কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা আবারও মাটির নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি।
জানা যায়, গত শুক্রবার গভীর রাতে টেকনাফ ২ বিজিবির আওতাধীন নাজির পাড়া বিজিবির সদস্যরা টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী নাফ নদীর বেড়িবাঁধের মাটির নিচে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে ইয়াবা উদ্ধার করেন। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।