এখন থেকে যেকোনো ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারবেন গ্রাহক। এর জন্য কোনো চার্জ দিতে হবে না। এ সেবায় প্রযুক্তি সহায়তা দিচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।
এজন্য বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ এবং ভিসা নির্বাচন করে, ভিসা কার্ডের তথ্য সংযুক্ত করে, টাকার পরিমাণ, ওয়ান টাইম পাসওয়ার্ড ও বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এতে তাৎক্ষণিকভাবে টাকা বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। পরে নিরবচ্ছিন্নভাবে ভিসা কার্ড থেকে টাকা আনার সুবিধার্থে একটি বা একাধিক ভিসা কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন গ্রাহক।
ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টি আর রামাচন্দ্র বলেন, এই সেবা ডিজিটাল পেমেন্টকে আরও সহজ ও ঝামেলাবিহীন করবে। বিজ্ঞপ্তি