সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের কাছে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মালবাহী একটি ট্রেনের দুই বগি লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে ঢাকার-রাজশাহী ও খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বলেন, ‘সকালে মালবাহী একটি ট্রেন সয়দাবাদ এলাকায় এসে পৌঁছালে ট্রেনের দু‘টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিম জানান, ভারত থেকে আসা পণ্যবাহী ট্রেনটি ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে যাওয়ার পথে সয়দাবাদ এলাকায় এর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই স্টেশনের লুপ লাইন সহ তিনটি লেন লক হয়ে যায়। ফলে ঢাকার সাথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যেগাযোগ বন্ধ রয়েছে।
লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। ঘটনাস্থলে রিলিফ ট্রেনটি পৌছার পর উদ্ধার কাজ শুরু করা হবে।