করোনাভাইরাসে আক্রান্তদের সহায়তা করতে একটি তহবিল গঠন করেছে বেসরকারি খাতের এনআরবিসি ব্যাংক। তহবিলে ব্যাংকটির সব কর্মী তাদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দান করছেন। এছাড়া ব্যাংকটির পরিচালকরা ৪৫ লাখ টাকা দান করেছেন। এই তহবিলে অর্থ সহায়তা করতে পারবেন সমাজের যেকোনো হৃদয়বান ব্যক্তি। এনআরবিসি ব্যাংকের যেকোনো শাখা বা উপশাখায় ‘COVID-19 (CORONAVIRUS) FUND MANAGEMANT ACCOUNT’ নামে অ্যাকাউন্ট নম্বর ০১০১৩৬০০০০০০১৪৮-এ সহায়তা করতে পারবেন। এই তহবিলের পুরো অর্থ জনস্বার্থে স্বচ্ছতার ভিত্তিতে খরচ করা হবে এবং হালনাগাদ তথ্য ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তহবিলের অর্থ অব্যয়িত থাকলে অন্য জনকল্যাণকর কাজে ব্যয় করা হবে। বিজ্ঞপ্তি