করোনাভাইরাসের কারণে দেশে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি কমিটি। সব ধরনের পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দিকনির্দেশনা ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের তত্ত্বাবধানে সরকারি ছুটির সময়ও সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী।
গতকাল তিনি জানান, করোনাভাইরাসের কারণে দেশের উদ্ভূত পরিস্থিতিতে বাজারব্যবস্থা পর্যবেক্ষণ ও আমদানি-রপ্তানি বিষয়ে তথ্য সরবরাহের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আব্দুর রহিম খান (মোবা. ০১৭১১৩৬৮৪২৬), সিনিয়র সহকারী সচিব আশরাফুর রহমান (মোবা. ০১৭১৬১৫৪০২০) এবং সহকারী বাণিজ্য পরামর্শক মো. জিয়াউর রহমান (মোবা. ১০৭১২১৬৮৯১৭) দায়িত্ব পালন করছেন।