ইতালিতে যে বছর ইন্টার মিলান ফুটবল ক্লাবের সূচনা হয়েছিল, ওই বছরই জন্মেছিলেন বব ওয়েগটন। বর্তমানে তার বয়স ১১২ বছর। তাকেই এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সের মানুষ বলা হচ্ছে। এই মানুষটির গোটা জীবনের সঙ্গেই আছে ইতিহাসের ব্যাপক আনাগোনা। তার ১০ বছর বয়সে ব্রিটিশ যোদ্ধারা আম্মানে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু বাজে আবহাওয়া আর ঘন ঘন আক্রমণের মুখে ব্রিটিশ যোদ্ধারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে।
ববের ১৯ বছর বয়সে ফ্লোরিডার ডেটনা বিচে এক হাজার হাইড্রোপাওয়ারের সানবিম ইঞ্জিন বসানো হয় ইতিহাসে প্রথমবারের মতো। ববের শৈশবে হেনরি সাগরেভ স্থলে ও পানিতে গতির ক্ষেত্রে রেকর্ড গড়েছিলেন। ঘণ্টায় ২০০ মাইল বেগে গাড়ি চালানোর প্রথম রেকর্ড তারই। তার গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, তাকে গতি কমানোর জন্য সাগরে নামতে হয়েছিল গাড়ি নিয়ে। তার ব্যবহৃত সানবিম ইঞ্জিনের গাড়িটি তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর সেই গাড়ি ঠিক করা হয় ৯০ বছর বয়সে যখন ববের বয়স ১০৯ বছর।
১৯৪৩ সালে ববের ৩৫ বছর বয়সে জন্মেছিলেন জন মেজর। জন মেজরের এখন বয়স ৭৭। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি অবসরে আছেন বর্তমানে। এরপর ববের ৪৭ বছর বয়সে ফ্রান্সে প্রথমবারের মতো রেলের সর্বোচ্চ গতি মাপা হয়। রেলটি এতটাই গতিসম্পন্ন ছিল যে, রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ১৯৬১ সাল, ববের বয়স তখন ৬১। ওই বছর ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা শেষ হয়। প্রতিযোগিতায় যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস ও ফ্রান্সের মধ্যে ড্র হয়।
ববের ৬৬তম জন্মদিনে চীনে টেরাকোটা আর্মির সন্ধান পাওয়া যায় মাটির তলায়। চিয়ান প্রদেশে একদল
কৃষক কুয়া খনন করার সময় পোড়ামাটি দিয়ে তৈরি একটি মানুষের মাথা দেখতে পায়। এরপর গোটা এলাকা খুঁড়ে অবাক হয়ে যান নৃতাত্ত্বিকরা। এখন পর্যন্ত পুরাতাত্ত্বিক খননের ইতিহাসে টেরাকোটা আর্মি উল্লেখযোগ্য।