খালেদা জিয়ার বাসভবনে পুলিশের নিরাপত্তা চেয়ে চিঠি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় পুলিশের নিরাপত্তা চেয়ে গত ২৬ মার্চ পুলিশ মহাপরিদর্শক বরাবর আবেদন করেছেন তার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার। গতকাল রবিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চিঠির অনুলিপি দেওয়া হয়েছে ঢাকা পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এসবি) বরাবর। গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। পরের দিন নিরাপত্তায় পুলিশ চেয়ে আবেদন করা হয়।