করোনার মধ্যে কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার জাহাজ পায়রা বন্দরে

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির ব্যাপক বিস্তৃতির মধ্যেই পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ইন্দোনেশিয়া এমভি সিওস ট্রিনিটি পায়রা পটুয়াখালীর বন্দরে নোঙর করেছে।  

করোনা সুরক্ষা মেনেই পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এটি ভিড়েছে বলে জানিয়েছে বন্দর সংস্লিষ্টরা।

সোমবার বিকেলে বাইশ হাজার দুইশ পঁচিশ টন কয়লা ভর্তি জাহাজটি জেটিতে নোঙ্গর করে। জাহাজটিতে ২২ জন ইন্দোনেশিয়ান নাবিক রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল থেকে জাহাজটি থেকে কয়লা আনলোড করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান।

প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, ক্রেনের মাধ্যমে জাহাজের কয়লা খালাস করা হচ্ছে। ইন্দোনেশিয়ান কোন নাবিককে জাহাজের নিচে নামতে দেওয়া হয়নি। বুবধার জাহাজটি মালামাল খালাস হয়ে ফিরে যাওয়ার কথা রয়েছে।