নবম-দশম শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

শফিউর রহমান

সিনিয়র সহকারী শিক্ষক

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম

প্রথম অধ্যায়

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

(গতকালের পর)

১১. কত সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. ১৮৪১   খ. ১৮৪২   গ. ১৮৫৮  ঘ. ১৯৩৭

১২. অ্যাডা লাভলেস প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন কোনটিকে কাজে লাগানোর জন্য?

ক. আধুনিক কম্পিউটার

খ. চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিন

গ. চার্লস ব্যাবেজের ডিফারেন্স ইঞ্জিন

ঘ. লজিক ইউনিট

১৩. কত সালে অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?

ক. ১৮৭৪  খ. ১৮৭৯   গ. ১৯৩৭  ঘ. ১৯৫৩

১৪. কোন ব্যক্তি চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা সামনে নিয়ে আসেন?

ক. মার্ক জুকারবার্গ      খ. স্টিভ জবস

গ. টিম বানার্স লি.        খ. অ্যাডা লাভলেস

১৫. চার্লস ব্যাবেজের এনালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগানোর জন্য কোনটির প্রয়োজন হয়?

ক. তথ্য                     খ. প্রোগ্রামিং

গ. ইন্টারনেট             ঘ. আরপানেট

১৬. বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মৃত্যুর বছরে কোন বিজ্ঞানী জন্মগ্রহণ করেন?

ক. জগদীশ চন্দ্র বসু     খ. টমলিনসন

গ. রোনাল্ড ওয়েন        ঘ. আইনস্টাইন

১৭. তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?

ক. জগদীশ চন্দ্র বসু     খ. স্টিভ জবস

গ. গুগলিয়েলমো মার্কনি   ঘ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল

১৮. বিজ্ঞানী ম্যাক্সওয়েল তড়িৎ এবং চৌম্বক বলকে একত্র করে যে ধারণাটি প্রকাশ করেন তার নাম কী?

ক. তড়িৎশক্তি            খ. তড়িৎবল

গ. তড়িৎচৌম্বকীয় বল  ঘ. চৌম্বকীয় বল

১৯. বিজ্ঞানী আইনস্টাইন কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৯০  খ. ১৮৭০  গ. ১৮৭৯   ঘ. ১৮৮৯

২০. স্টিভ জবস-এর মৃত্যু সাল কোনটি?

ক. ১৯৫৫  খ. ১৯৮১  গ. ২০১১ ঘ. ২০১৪

২১. বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের মৃত্যু সাল কোনটি?

ক. ১৮৭৯  খ. ১৯৩৭  গ. ১৯৫৫  ঘ. ১৯৭১

২২. বিনা তারে বার্তা পাঠানোর সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি?

ক. চৌম্বকীয় বল         খ. তড়িৎশক্তি

গ. চৌম্বকশক্তি           ঘ. তড়িৎ চৌম্বকীয় বল

২৩. বিনা তারে একস্থান থেকে অন্য স্থানে বার্তা পাঠানো প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী?

ক. সত্যেন বোস         খ. মুহম্মদ জাফর ইকবাল

গ. কুদরত-এ খোদা     ঘ. জগদীশ চন্দ্র বসু

২৪. জগদীশ চন্দ্র বসুর জন্ম-মৃত্যু সাল কোনটি?

ক. ১৮৫৮-১৯৩৭        খ. ১৮৩১-১৮৭৯

গ. ১৮৭৪-১৯৩৭         ঘ. ১৮৭৯-১৯৫৫

২৫. জগদীশ চন্দ্র বসু একস্থান থেকে অন্যস্থানে তথ্য পাঠাতে কোনটি ব্যবহার করেন?

ক. অতিদীর্ঘ তরঙ্গ       খ. অতিক্ষুদ্র তরঙ্গ

গ. ওয়াইফাই             ঘ. ফাইবার অপটিকস

২৬. কত সালে জগদীশ চন্দ্র বসু অতিক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য পাঠাতে সক্ষম হন?

ক. ১৮৯৫  খ. ১৮৯০  গ. ১৯৯৫   ঘ. ১৯৮০

২৭. বেতার তরঙ্গ ব্যবহার করে তথ্য পাঠানো প্রথম সফল বিজ্ঞানীর নাম কী?

ক. ম্যাক্সওয়েল           খ. জগদীশ চন্দ্র বসু

গ. মার্কনি                   ঘ. স্টিভ জবস

২৮. গুগলিয়েমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

ক. নিউজিল্যান্ড খ. মেক্সিকো গ. ইতালি ঘ. জার্মানি

২৯. একস্থান থেকে অন্যত্র তথ্য পাঠাতে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?

ক. বেতার তরঙ্গ          খ. অতিদীর্ঘ তরঙ্গ

গ. আণবিক শক্তি         ঘ. ফাইবার অপটিকস

৩০. বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনির জন্ম সাল কোনটি?

ক. ১৮৭৪ খ. ১৮৭৯ গ. ১৯৩৭ ঘ. ১৯৫৫

উত্তর

১১. খ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. খ ২৬. ক ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. ক।