দিনাজপুরের পার্বতীপুরে করোনায় দুস্থ, অসহায়, দিনমজুর ৫ শ ব্যক্তির প্রতিদিনের খাবারের দায়িত্ব নিলেন স্থানীয় বিত্তবানরা।
শুক্রবার দুপুরে হলদিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের উদ্যোগে এ খাবার বিতরণ উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি, উদ্যোক্তা সাহেব আলী ও আব্দুর রহিম।
পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, মরণব্যাধি করোনাভাইরাসে মরছে অগণিত মানুষ। বিপর্যস্ত মানবতা।এমতাবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুঃস্থ-অসহায় ও দিনমজুরদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি বলেন, নিউ কলোনি মহল্লার বিত্তবানদের সহযোগিতায় আমরা আজ আপনাদের সামনে খাবার নিয়ে উপস্থিত হয়েছি। তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উদ্যোক্তা সাহেব আলী বলেন, আগামী দশ দিন এ খাবারের ব্যবস্থা থাকবে। হলদিবাড়ী নিউ কলোনির অসহায় মানুষদের না খেয়ে মরতে হবে না ইনশাল্লাহ।